ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইন্ডাস্ট্রিতে জীবনের কোনো দাম নেই: স্বস্তিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:৩৪, ৩ এপ্রিল ২০২৬
ইন্ডাস্ট্রিতে জীবনের কোনো দাম নেই: স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন। অভিনয় ক্যারিয়ারে দুই যুগের বেশি সময় পার করছেন। দীর্ঘ অভিজ্ঞতা থেকে স্বস্তিকা মুখার্জি জানালেন, ইন্ডাস্ট্রিতে জীবনের কোনো দাম নেই। 

স্বস্তিকা মুখার্জি বলেন, “আমি নিজেকে কোনোদিনই স্টার ভাবিনি, এই জীবনে আর ভাবতে পারবও না। যে ইন্ডাস্ট্রিতে জীবনের কোনো দাম নেই, কাজ করতে করতে একজন শিল্পী মারা গেলে সবাই ঘাড় থেকে নামিয়ে ফেলতে পারলে বাঁচে, সেখানে আর নিজেদের পিঠ চাপড়া চাপড়ি করা যায় না।” 

আরো পড়ুন:

জীবনকে সহজ করতে চান স্বস্তিকা মুখার্জি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি আমার সহজ জীবনটাকে আরও সহজ করে তুলতে চাইছি। এই জাঁকজমক, আড়ম্বর আর বাহুল্যপূর্ণ প্রদর্শনীতে আমি আর আগ্রহী নই। এগুলো আসলে ফাঁপা, এর সত্যিকারের কোনো মূল্য নেই।” 

হামবড়াই করে লাভ নেই বলে মনে করেন স্বস্তিকা। তার মতে, “এতই যখন রিপ্লেসেবল আমরা, তখন আর নিজেদের নিয়ে হামবড়াই করে লাভ নেই। মানুষের যদি আমার কাজ দেখার হয় দেখবে। আকাশের নক্ষত্র হয়ে থাকলেই যে দেখবে তেমনটা নয়। কারুর কোনো কাজই চলছে না।”  

“আমি হিরোইন’—বাস, ট্রাম, রিকশা করেই যাতায়াত করব। এটা জেনে ‘আমি হিরোইন’ এর কাজ মানুষ দেখলে খুশি হব, না দেখলে আমার কিছু করার নেই। আর ‘আমি হিরোইন’ বিএমডব্লিউ থেকে নামি না বলে যদি কেউ কাজ না দেয় তাহলে দেবে না। এমনই আজ বলতে কাল কেওরতলা চলে যাব, এত ভেবে লাভ নেই। বরং শান্তিতে থাকি।” বলেন স্বস্তিকা মুখার্জি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়