মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গে হাসপাতালটিতে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, মারা যাওয়া ছেলে শিশুর বয়স ৩ বছর ৬ মাস। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। গত ২০ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১০০ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৫৬০ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪২৫ শিশু।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।
ঢাকা/মিলন/মাসুদ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল