ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরের সড়কে ঝরল ৩ প্রাণ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৩ মে ২০২৬   আপডেট: ১১:৩২, ২৩ মে ২০২৬
দিনাজপুরের সড়কে ঝরল ৩ প্রাণ

ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা গেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটির হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিলেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীরা মারা যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে। পাশাপাশি ট্রাকের হেলপারকে আটক করে থানায় নিয়ে যান তারা।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়