ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২২ মে ২০২৬  
গোপালগঞ্জে ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে সদর উপজেলার কাজুলিয়া এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু নিয়ে ট্রাকে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন বেপারী রানা ও লিটন। পথিমধ্যে কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ৪টি গরুর মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা বাকি ৪টি গরু জীবিত উদ্ধার করেন।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “এ ঘটনায় ট্রাকে থাকা মানুষজনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরপরই চালক নজরুল ইসলাম পালিয়ে গেছেন। নিহত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।”

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়