ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিরপুরে যান চলাচল বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২২ মে ২০২৬  
মিরপুরে যান চলাচল বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশের

শুক্রবার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ চলে। ছবি সংগৃহীত

পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলছে। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ‘এলাকাবাসীর ব্যানারে’ কয়েকশ মানুষ জড়ো হয়ে শিশু হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

আরো পড়ুন:

এদিকে, চলমান আন্দোলনের কারণে একাধিক সড়কে তীব্র যানজট ও যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। ফলে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগ।

শুক্রবার (২২ মে) বিকেলে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, মিরপুরের সড়কগুলো যান চলাচল সীমিত দেখা গেছে। এ অবস্থায় ওসব সড়ক ব্যবহারকারীদের ধীরস্থিরভাবে চলাচলের পাশাপাশি আগারগাঁও ও ৬০ ফিট সড়কসহ বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

ঢাকা/এমআর/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়