ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১২

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২২ মে ২০২৬  
নড়াইলে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১২

নড়াইল সদর উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বণিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গিয়া বণিকপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে আলম মোল্যা ও মেজবাউদ্দীন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মসজিদ কমিটি নিয়ে আলোচনা চলাকালে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আলম মোল্যা জানান, দীর্ঘদিন ধরে সিঙ্গিয়া বণিকপাড়া জামে মসজিদের আর্থিক হিসাব নিকাশ উপস্থাপন না করায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এ বিষয়ে মেজবাউদ্দীন পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়