ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২২ মে ২০২৬   আপডেট: ১৬:৩৩, ২২ মে ২০২৬
কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: রুবিও

কিউবাকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে তিনি জানিয়েছে, কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা ‘খুবই কম।’

১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুনের অভিযোগ আনার ঠিক একদিন পর বৃহস্পতিবার (২১ মে)  তিনি এই মন্তব্য করলেন।

আরো পড়ুন:

রুবিও বলেন, ওয়াশিংটনের পছন্দ হলো ‘একটি কূটনৈতিক সমাধান।’ তবে তিনি সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যেকোনো হুমকির বিরুদ্ধে নিজের দেশকে রক্ষা করার অধিকার ও দায়িত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ অবশ্য রুবিওকে ‘মিথ্যাচারের’ জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে, দেশটি কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।

বৃহস্পতিবার সাংবাদিকদের রুবিও বলেন, কিউবার সাথে কূটনীতিই ‘আমাদের প্রথম পছন্দ।’ তবে ‘আমি আপনাদের সাথে সৎভাবেই বলছি, আপনারা জানেন, আমরা এখন যাদের সাথে কাজ করছি, তাতে এমনটা ঘটার সম্ভাবনা খুব বেশি নয়।’

তিনি কিউবাকে ‘সমগ্র অঞ্চলের অন্যতম প্রধান সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক’ হিসেবেও অভিযুক্ত করেন।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ‘সামরিক আগ্রাসন উস্কে দেওয়ার’ চেষ্টার জন্য রুবিওর সমালোচনা করেন এবং মার্কিন সরকারকে তার দেশের ওপর ‘নিষ্ঠুর ও পরিকল্পিতভাবে’ আক্রমণ চালানোর জন্য অভিযুক্ত করেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়