ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, ভেতরে আটকা পড়ল আহত হেলপার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৯ মে ২০২৬  
মুন্সীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, ভেতরে আটকা পড়ল আহত হেলপার

দুটি ট্রাকের সংঘর্ষে হেলপার ট্রাকের মধ্যে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক হেলপার গুরুতর আহত হয়ে ট্রাকের মধ্যে আটকা পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে উদ্ধার করে। 

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় নিউহোপ ফ্যাক্টরির বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাক রাস্তার পাশের গাছের মাঝে ঢুকে পড়ে। এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে ভেতরে আটকা পড়ে।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে অভিযান চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আহত হেলপারকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকৃত হেলপার মাহমুদুল হাসান (১২)। তার বাড়ি নোয়াখালী জেলায়। পরে তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়