কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটম সংঘর্ষ, নিহত ১
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাজিতপুর উপজেলায় গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে পিকআপের এক যাত্রী নিহত হয়েছেন। পিকআপের অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাজিব (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
কটিয়াটি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দুপুরের দিকে গরুবাহী পিকআপটি ভৈরবের উদ্দেশে যাচ্ছিল। পথে পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় বিপরীতদিক থেকে আসা টমটমের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে রাজিব নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত টমটম এবং পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।
ঢাকা/রুমন/বকুল
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর