ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২১ মে ২০২৬   আপডেট: ০৯:৩৫, ২১ মে ২০২৬
শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফাইল ফটো

শেরপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুহেল রানা এ তথ্য জানান। নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, হাওড়া আমতলা এলাকায় দ্রুত গতির একটি ডাম্প ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় চালকসহ ৬ জন ছিলেন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। পথেই তাদের মৃত্যু হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “মারা যাওয়াদের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়