সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার ( ২০ মে ) দুপুরের উপজেলার আহসানমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮) ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইব্রাহিম মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার বলেন, “সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীতে ঢাকা থেকে আসা খাদিজা ভিআইপি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনার সামনে থাকা যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন লেগুনা চালক ইব্রাহিম। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।”
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/মনোয়ার/রাজীব
হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু