দিনাজপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা ও ছেলে সিয়াম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলিফ মো. নূরে আলম সায়েদি বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।”
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. শাপলা বেগম বলেন, “এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/মোসলেম/রাজীব
হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু