ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাগরে ট্রলারসহ ১২ জেলে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২১ মে ২০২৬   আপডেট: ০৯:০৫, ২১ মে ২০২৬
সাগরে ট্রলারসহ ১২ জেলে অপহরণ

ফাইল ফটো

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ১২ জেলেকে ট্রলারসহ অপহরণ করার অভিযোগ উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ মে) মধ্যরাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সংলগ্ন সাগর থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- জেলে ইয়াসিন (২৫), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), সুমন (২৭), ইয়াসিন (২০) ও মাহবুব (২৪)। তাদের সবার বাড়ি পাথরঘাটার রুহিতা এলাকায়।

আরো পড়ুন:

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, “মঙ্গলবার মধ্যরাতে দুবলারচর সংলগ্ন মাছধরা অবস্থায় সাগর থেকে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। তারা বিশেষ এক ধরনের পোশাক পরা ছিল বলেও জানান তিনি।  

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “দুবলার চরের অদূরে মাছধরা অবস্থায় সাগর থেকে ১২ জেলেকে অপহরণ করা হয়েছে এমন সংবাদ পেয়েছি। জেলেরা সুন্দরবনে নয়, সাগরে মাছ ধরছিল।”

ঢাকা/আমিনুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়