ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘সাগরে সাড়ে পাঁচ হাজার জেলেকে ইন্টারনেটের আওতায় রাখা হবে’ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১৩ এপ্রিল ২০২৬  
‘সাগরে সাড়ে পাঁচ হাজার জেলেকে ইন্টারনেটের আওতায় রাখা হবে’ 

মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কক্সবাজারে সাগরে মাছ ধরতে যাওয়া সাড়ে পাঁচ হাজার জেলেকে সব সময় ইন্টারনেটের আওতায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গভীর সাগরে কোনোভাবে মোবাইল নেটওয়ার্ক নিচ্ছিন্ন হলেও তারা যোগাযোগ রাখতে পারবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, ‘‘ট্যুরিস্ট সিটি হিসেবে কক্সবাজারের সুনাম রয়েছে। অনেক বিদেশি এখানে আসছেন। বিদেশি বিনিয়োগকারীদের আমরা স্বাগত জানিয়েছি, যাতে তারা কক্সবাজারের হোটেল-মোটেলে বিনিযোগ করেন। প্রধানমন্ত্রীর নিদেশ অনুযায়ী, কক্সবাজারে যা কিছু করার দরকার, তা করা হবে।’’

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়