ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৩ মে ২০২৬   আপডেট: ০৯:১১, ২৩ মে ২০২৬
হবিগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা মামলা করেছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, শিশুটির বাবা প্রবাসী। শিশুটিকে নিয়ে তার মা একাই গ্রামের বাড়িতে থাকেন। শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় বিজয় তাকে কৌশলে ধর্ষণচেষ্টা করে। শিশুটিকে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়ে নিজেই নির্যাতনের বর্ণনা দিয়েছে। তাকে বিজয় অনেক কষ্ট দিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।” 

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেন, “শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার (২৩ মে) তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।” 

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ‍“ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে জবানবন্দি নিয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” 

ঢাকা/মামুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়