ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাঁচ বছর পর জিম্বাবুয়েতে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২৩ মে ২০২৬   আপডেট: ০৮:৪১, ২৩ মে ২০২৬
পাঁচ বছর পর জিম্বাবুয়েতে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ

২০২১ সালের পর বাংলাদেশ আবার জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ে আফ্রিকা মহাদেশের এই দেশটিতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আইসিসির ভবিষ‌্যৎ সফরসূচি অনুযায়ী, আগে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল। চূড়ান্ত সূচি অনুযায়ী, একটি টেস্ট এবং দুটি ওয়ানডে কমেছে। যুক্ত হয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়ার সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে জুনের শেষ ভাগে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ। সফর শুরু হবে ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে। সেখানেই ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। এর পর ১৫ থেকে ১৯ জুলাই বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ হবে।

২০২১ সালে বাংলাদেশ সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল জিম্বাবুয়েতে। সেবারও একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হয়েছিল। ২০২২ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে বাংলাদেশে। সেবার কোনো টেস্ট ম্যাচ ছিল না। হারারেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে। এবার হারারেতে ৬, ৯ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে। ১৫, ১৭ ও ১৯ জুন বুলাওয়ায়োতে হবে তিনটি টি-টোয়েন্টি।

জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেছেন, “আমরা বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আনন্দিত। আশা করি, সব ফরম্যাটে চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর আমাদের হোম ভেন্যুতে শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষণ হবে এটি। তাই, এই সফর হতে যাচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”

ঢাকা/ইয়াসিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়