ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ২৩৬৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৩ মে ২০২৬  
চট্টগ্রামে ২৩৬৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আটক নাজমুল হক।

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৩ মে) র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

আটক কাভার্ড ভ্যানের চালকের নাম নাজমুল হক (৩৭) তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাত ১টা ৫০ মিনিটে কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট এলাকার শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। পরে গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষভাবে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা। আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়