ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বাড়ছে দূরত্ব: ইসরায়েলি সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১ মে ২০২৬   আপডেট: ১০:৩৭, ১ মে ২০২৬
ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বাড়ছে দূরত্ব: ইসরায়েলি সংবাদমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যেকার সম্পর্কের সম্ভাব্য শীতলতা নিয়ে গত কয়েক দিনে আলোচনা তীব্রতর হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ইসরায়েল এবং ওয়াশিংটন- উভয় পক্ষের অভ্যন্তরীণ আলাপচারিতায় দুই নেতার মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক দূরত্বের লক্ষণগুলো উঠে আসছে। খবর রোয়া নিউজের।

আরো পড়ুন:

যদিও কোনো পক্ষই এখন পর্যন্ত সম্পর্কের এই অবনতির কথা প্রকাশ্যে স্বীকার করেনি এবং কৌশলগত সম্পর্কের পরিবর্তনের বিষয়েও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

তবে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ রাজনৈতিক সমন্বয়ের প্রেক্ষাপটে, এই সাম্প্রতিক জল্পনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

এই দুই নেতার ব্যক্তিগত বা রাজনৈতিক সমীকরণে যেকোনো ধরনের পরিবর্তন আঞ্চলিক নীতি নির্ধারণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে; বিশেষ করে ইরান ইস্যু, গাজা উপত্যকার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়