মমেকে আরো ২৮ শিশু ভর্তি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৪৭, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৯, ১৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৮ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ শিশু।
সোমবার (১৩ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে ৪২৫ শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩৭ শিশু। মৃত্যু হয়েছে ১২ শিশুর।”
চিকিৎসকরা জানান, অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।
ঢাকা/মিলন/মাসুদ
জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার