ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পহেলা বৈশাখে ঢাকার নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১২ এপ্রিল ২০২৬  
পহেলা বৈশাখে ঢাকার নিরাপত্তা জোরদার

পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ জানানো হয়।

​নিরাপত্তা অংশ হিসেবে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং ড্রোন দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। উৎসবের দিন নির্ধারিত সময়ের পর অনুষ্ঠানস্থল ত্যাগ করতে অনুরোধ করা হয়েছে। 

এ ছাড়া ইভটিজিং বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সাদা পোশাকে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকবে।  উৎসবের আনন্দ যেন কোনো অপপ্রচার বা বিশৃঙ্খলায় নষ্ট না হয়, সে বিষয়ে নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কমিশনার।

এদিকে পহেলা বৈশাখে যানজট নিরসন ও জননিরাপত্তার স্বার্থে রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশপাশের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ​
 

ঢাকা/এমআর//

সর্বশেষ

পাঠকপ্রিয়