ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যেসব জাহাজ ইরানকে টোল দেবে তাদের আটক করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১২ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:০৭, ১২ এপ্রিল ২০২৬
যেসব জাহাজ ইরানকে টোল দেবে তাদের আটক করা হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে হরমুজ প্রণালি অবরোধ শুরু করবে এবং আন্তর্জাতিক জলসীমায় থাকা সেইসব জাহাজকেও আটক করবে, যারা ইরানকে শুল্ক প্রদান করেছে। 

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর রবিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে এই মন্তব্য করেন। 

আরো পড়ুন:

ট্রাম্প বলেছেন, বৈঠকটি ‘ভালোভাবেই হয়েছে, বেশিরভাগ বিষয়েই একমত হওয়া গেছে’, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “অবিলম্বে কার্যকরভাবে, বিশ্বের শ্রেষ্ঠ মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী যেকোনো জাহাজকে অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু করবে।”

প্রণালিটি দিয়ে যাতায়াতের জন্য জাহাজ থেকে ইরানের টোল আদায়ের ধারণার তীব্র বিরোধিতা করে ট্রাম্প লিখেছেন, “আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় থাকা এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করে আটক করার নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল দিয়েছে। যারা অবৈধ টোল দেবে, তাদের কেউই গভীর সমুদ্রে নিরাপদ পথ পাবে না।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়