ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে ২৬ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১১ এপ্রিল ২০২৬  
টেকনাফে ২৬ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১১ এপ্রিল) ভোরে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) এক অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক দাম ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা।

আরো পড়ুন:

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানিয়েছেন, আধুনিক সার্ভেইলেন্স প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারেন যে, মিয়ানমার থেকে একদল মাদক চোরাকারবারী নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী গোলপাতা এলাকায় অবস্থান নেয়। 

তিনি জানান, ভোর ৩টার দিকে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেছেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়