ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাছ চোরের ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি রেকর্ড, ভিডিও ভাইরাল

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১১ এপ্রিল ২০২৬  
মাছ চোরের ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি রেকর্ড, ভিডিও ভাইরাল

মাছ চুরির সময় ধরা পড়া মামুন শেখকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

নড়াইলের কালিয়া উপজেলায় চিংড়ি মাছ চুরি করার সময় ধরা পড়া মামুন শেখ (৩৫) কে ঘের মালিক নাহিদ মিয়া ফুলের মালা পরিয়ে দেন। মালা পরা অবস্থায় তিনি চুরির কথা স্বীকার করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

আরো পড়ুন:

উপজেলার ছোট কালিয়া গ্রামে গত শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত ভোর রাতে স্থানীয়রা ভিডিওটি ধারণ করে। আটক মামুন শেখ উপজেলার কুঞ্জুপুর গ্রামের বাদশাহ শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার ভোর রাতে কালিয়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের নাহিদ মিয়ার ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করা হয়। ছোট কালিয়া মোড় এলাকায় একজন নিরাপত্তা প্রহরী মামুনকে আটক করে। তাকে তল্লাশি করলে তার কাছে ১০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। সঙ্গে বিষের বোতলও ছিল। একপর্যায়ে তাচ্ছিল্য করে মামুনের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এ অবস্থায় মাছ চুরি করার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও রেকর্ড করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিভিন্ন ঘের থেকে মাছ চুরি চক্রের অন্যতম সদস্য মামুন। তার বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়