ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩ বছর পর নিউ জিল‌্যান্ড আসছে সোমবার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১২ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:৫৮, ১২ এপ্রিল ২০২৬
৩ বছর পর নিউ জিল‌্যান্ড আসছে সোমবার

২০২৩ সালে নিউ জিল্যান্ড জাতীয় ক্রিকেট দল সবশেষ বাংলাদেশ সফর করেছিল। সেবার দুই টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা এসেছিল পাঁচ টি-টোয়েন্টি খেলতে। সর্বপ্রথম তারা বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল ২০০৪ সালে। ৩ বছর পর আবার কিউইরা আসছেন বাংলাদেশে। এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।  সব মিলিয়ে নিউ জিল্যান্ড ক্রিকেট দলের এটি সপ্তম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর হবে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে তারা ঢাকা নামবেন।

নিউ জিল‌্যান্ড জাতীয় দলের মূল ক্রিকেটাররা প্রায় সবাই আইপিএল ও সিপিএল নিয়ে ব‌্যস্ত। অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যস্ত থাকবেন আইপিএলে। থাকবেন না গ্লেন ফিলিপস। ডেভন কনওয়ে, ফিন অ‌্যালেন রয়েছেন আইপিএলে। ব্রেসওয়েল আছেন পিএসএলে। লোকি ফার্গুসন, রাচীন রাভিন্দ্র, ডার্ল মিচেল ও ম‌্যাট হেনরি রয়েছেন আইপিএলে। জিমি নিশাম গেছেন পিএসএলে।

আরো পড়ুন:

ফলে দ্বিতীয় বা তৃতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউ জিল্যান্ড। সাদা বলের দুই সংস্করণেই এই সফরে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। বাংলাদেশ সফরের জন‌্য একাধিক তরুণ ক্রিকেটারদের দলে নিয়েছে নিউ জিল‌্যান্ড ক্রিকেট।

এই দলের মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, নিক কেলি, ডিন ফক্সক্রফট, জেডেন লেনক্স, ক্রিস্টিয়ান ক্লার্ক ও জশ ক্লার্কসন গত বছর বাংলাদেশ সফর করে গেছেন নিউ জিল্যান্ড 'এ' দলের হয়ে। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। দ্বিতীয়বার নিউ জিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক ও জেইডেন লেনক্স। প্রায় দুই বছর পর সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

নিউ জিল্যান্ড ওয়ানডে দল:
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

ঢাকায় প্রথম দুইটি ওয়ানডে হবে ১৭ ও ২০ এপ্রিল। শুরুতে দুপুর ২টায় ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু বিদু্যৎ সাশ্রয়ের কথা ভেবে ম‌্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। ২১ এপ্রিল দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। একদিনের প্রস্তুতি শেষে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ম‌্যাচটি হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ওয়ানডেও হবে ১১টায়।

২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় ম‌্যাচ একই ভেন্যুতে। দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজের শেষ ম‌্যাচটি হবে ঢাকায়। ২ মে তৃতীয় টি-টোয়েন্টি। সবগুলো ম‌্যাচ শুরু হবে দুপুর ২টায়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়