ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের পর গৃহবধূর হাতে গুঁজে দেওয়া হয় ৫০০ টাকা

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ১২ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:১৬, ১২ এপ্রিল ২০২৬
ধর্ষণের পর গৃহবধূর হাতে গুঁজে দেওয়া হয় ৫০০ টাকা

নড়াইলের লোহাগড়ায় নাগরিক সনদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার তাজু শেখকে (৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে তাজু শেখ ওই গৃহবধূকে ফোন করেন।

এ সময় তিনি তাজুকে জানান, তিনি স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন। এখন গার্মেন্টসে চাকরির করবেন। তাজু শেখ তাকে বলেন, চাকরি পেতে নাগরিক সনদ লাগবে এবং সেটি তিনি ব্যবস্থা করে দিতে পারবেন।

পরদিন সকালে সনদ দেওয়ার কথা বলে গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন তাজু। পরে তার হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার পর ওই নারী চাকরির আশায় ঢাকার সাভারে যান। তবে সেখানে কোনো ব্যবস্থা করতে না পেরে গত ৬ এপ্রিল বাড়ি ফিরে আসেন। এরপর বিষয়টি পরিবারকে জানালে গত ৯ এপ্রিল লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তাজু শেখকে গ্রেপ্তার করে।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়