চিকেন নেক নিয়ে উদ্বেগ মোদির
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
ভারতের চিকেন নেকখ্যাত শিলিগুঁড়ি করিডোর প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে এক নির্বাচনি প্রচারে তিনি বলেছেন, শিলিগুঁড়ি করিডোরকে আলাদা করার চেষ্টা করছে কিছু টুকরো টুকরো গ্যাং। এর পেছনে রয়েছে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি।
রবিবার (১২ এপ্রিল) শিলিগুঁড়ির কাউয়াখালীতে নির্বাচনি প্রচার থেকে প্রধানমন্ত্রী বলেন, “শিলিগুঁড়ি ভারতের জাতীয় সড়ক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুঁড়ি করিডোর কেবল শব্দ নয়, তৃণমূলের সরকার তোষণের রাজনীতির কারণে ভোট ব্যাংককে খুশি করতে এই কাজ করেছে।”
মোদি বলেন, “গোটা দেশে একটা টুকরো টুকরো গ্যাং আছে। এই গ্যাং শিলিগুঁড়ি করিডোরকে দেশ থেকে আলাদা করার হুমকি দিয়েছে। তোষণের রাজনীতির কারণে এই তৃণমূল সরকার এসব লোকদের সড়ক থেকে একেবারে সংসদ পর্যন্ত সমর্থন দেয়। এটাই তৃণমূলের আসল চেহারা।”
তোষণের রাজনীতির উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কয়েকদিন আগে রাজ্য সরকারের বাজেটে মাদ্রাসার উন্নয়নে তৃণমূল সরকার ৬ হাজার কোটি রুপির অর্থ বরাদ্দ দিয়েছে। অথচ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বাংলার সরকার বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়নি।”
ঢাকা/শাহেদ
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন