ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজন নিহত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১২ এপ্রিল ২০২৬  
রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজন নিহত

ফাইল ফটো

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৬০) নামে একজন নিহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকাধীন দুর্গম  চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মংখ্যাইচিং মারমা একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে। চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সন্ধ্যায় বন্যহাতির সামনে পড়েন মংখ্যাইচিং। এ সময় শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বলেন, “ঘটনাস্থল দুর্গম। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

ঢাকা/শংকর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়