বিশ্বের প্রতি অনুগ্রহ করে হরমুজ প্রণালি পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সারাবিশ্বের প্রতি অনুগ্রহ করে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ করছে। শনিবার ট্রুথ স্যোশালে করা এক পোস্টে তিনি এ দাবি করেছেন।
একটি দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমের কর্মীরা ‘বলতে ভালোবাসে যে ইরান জিতেছে, অথচ প্রকৃতপক্ষে সবাই জানে যে তারা পরাজিত হয়েছে এবং বড়সড়ভাবেই পরাজিত হচ্ছে।’
এরপর তিনি এই সংঘাত চলাকালীন তার প্রশাসনের করা দাবিগুলোই পুনরাবৃত্তি করে লিখেছেন,“তাদের নৌবাহিনী নেই, তাদের বিমানবাহিনী নেই, তাদের বিমান বিধ্বংসী সরঞ্জাম অস্তিত্বহীন, রাডার অচল, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই।”
ট্রাম্প বলেছেন, তেহরানের পক্ষ থেকে একমাত্র হুমকি হলো “কোনো জাহাজ তাদের পেতে রাখা কোনো সামুদ্রিক মাইনের ওপর পড়তে পারে, অবশ্য তাদের ২৮টি মাইন ফেলার নৌকাও সমুদ্রের তলদেশে পড়ে আছে।”
তিনি আরো বলেন, “আমরা এখন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি এবং আরো অনেক দেশসহ সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতি অনুগ্রহ করে হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি। অবিশ্বাস্যভাবে, এই কাজটি নিজেদের করার মতো সাহস বা ইচ্ছাশক্তি তাদের নেই।”
ঢাকা/শাহেদ
কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত