ইরানের ওপর নৌ অবরোধের ইঙ্গিত ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা করার পরপরই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ আরোপের ইঙ্গিত দিয়েছেন। খবর রোয়া নিউজের।
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনায় অচলাবস্থা নিয়ে ট্রাম্প কোনো বিবৃতি দেননি। তবে রবিবার (১২ এপ্রিল) তিনি ট্রুথ সোশ্যাল-এ একটি নিবন্ধের লিংক শেয়ার করেছেন। নিবন্ধটির শিরোনাম: “ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা তুরুপের তাস: নৌ-অবরোধ।”
নিবন্ধটিতে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে যে, ট্রাম্প খুব সহজেই হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকে ‘পাল্টা অবরোধের’ মাধ্যমে অকার্যকর করে দিতে পারেন।
লেক্সিংটন ইনস্টিটিউটের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ রেবেকা গ্রান্ট ওই নিবন্ধে বলেন, “মার্কিন নৌবাহিনীর জন্য এখন এই প্রণালি দিয়ে কী যাতায়াত করবে আর কী করবে না, তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুব সহজ হবে।”
ঢাকা/ফিরোজ
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন