ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১২ এপ্রিল ২০২৬  
হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

প্রতীকী ছবি

আগামী ১৪ মে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‍“নিয়মিত হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটার অন্তর্ভুক্তি, তথ্য সংশোধন ও স্থানান্তর প্রক্রিয়া শেষে এ তালিকা চূড়ান্ত করা হবে।”

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। এরপর ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে ৩ মে পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ মে। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে- তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ৩১ মার্চ পর্যন্ত যেসব নিবন্ধন সম্পন্ন হয়েছে, সেগুলোর ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

ঢাকা/এমএসবি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়