ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের প্রতিনিধি দলের নাম কেন ‘মিনাব ১৬৮’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৪৯, ১১ এপ্রিল ২০২৬
ইরানের প্রতিনিধি দলের নাম কেন ‘মিনাব ১৬৮’

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান সফররত ইরানি প্রতিনিধি দলটির নাম রাখা হয়েছে ‘মিনাব ১৬৮।’ কী কারণে এই প্রতিনিধি দলটির এমন নাম রাখা হলো?

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ইরান ৪০ দিন ধরে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক আক্রমণের শিকার হচ্ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রথম দিনটিতে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই হামলায় ১৬৮ জনেরও বেশি ছাত্রী ও শিক্ষক নিহত হন। 

আরো পড়ুন:

শুধু তা-ই নয়,যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের ৮০০টিরও বেশি স্কুল, ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র এবং আরও অনেক অবকাঠামোগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নিহত বেসামরিক নাগরিক, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়টি আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে তুলে ধরতে এবং নিহতদের প্রতি সম্মান জানাতে ইরান তার প্রতিনিধি দলটির নাম দিয়েছে ‘মিনাব ১৬৮।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়