কক্সবাজারে ২ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
৩০ বিজিবি রামু ব্যাটালিয়ন ২০ লাখ ইয়াবা উদ্ধার করেছে।
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ৩০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উখিয়ার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু হয়। এ সময় এক ব্যক্তি মাথায় বস্তা বহন করে আসছিল। দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি বস্তাটি ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা বস্তা তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/বকুল