ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ রবিবার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৫০, ১১ এপ্রিল ২০২৬
নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ রবিবার

ফাইল ছবি

শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচন ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জয়ী সংসদ সদস্যের শপথ রবিবার (১২ এপ্রিল)। নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় রবিবার বেলা ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুজন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আরো পড়ুন:

বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়ী হন।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) পরাজিত করেন।

একইদিন অনুষ্ঠিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়