ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১১ এপ্রিল ২০২৬  
লক্ষ্মীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে অটোরিকশাচালক ফরহাদ হোসেনকে (৩০) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের বাবুল হোসেনের ছেলে শাকিল, একই এলাকার হাফিজ উল্লাহর ছেলে সজল ও ফেনীর দাগনভূঁইয়া উপজেলার ছাদেকপুর এলাকার আবুল খায়েরের ছেলে মামুন।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “তথ্য প্রযুক্তি সহায়তায় এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরো কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।”

এর আগে, শুক্রবার সকালে ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি মোবাইলে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাতে তিনি আর ফেরেননি।

শুক্রবার সকালে ফরহাদের মোবাইলে ব্যবহৃত নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকার খবর পান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

ঢাকা/জাহাঙ্গীর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়