ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে হরিণ শিকারের ২৫ ফাঁদ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ১১ এপ্রিল ২০২৬  
সুন্দরবনে হরিণ শিকারের ২৫ ফাঁদ জব্দ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে নিয়মিত ফুট পেট্রোলিংয়ের সময় মন্দিরের খাল এলাকায় এসব ফাঁদ জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে সবাইকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা/শাহীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়