ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জব্দ ইরানি সম্পদ ছেড়ে দিতে রাজি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:১৮, ১১ এপ্রিল ২০২৬
জব্দ ইরানি সম্পদ ছেড়ে দিতে রাজি যুক্তরাষ্ট্র

কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দকৃত ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এই পদক্ষেপকে ইরান ‘আন্তরিকতার’ লক্ষণ হিসেবে স্বাগত জানিয়েছে।

আরো পড়ুন:

অবশ্য সম্পদ অবমুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র রয়টার্সকে জানিয়েছে, সম্পদ অবমুক্ত করা ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত’, যা এই আলোচনার একটি মূল বিষয় হবে বলে আশা করা হচ্ছে।

ঊর্ধ্বতন সূত্রটি ওয়াশিংটন যে সম্পদগুলো অবমুক্ত করতে সম্মত হয়েছে তার মূল্য জানায়নি। দ্বিতীয় একটি ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারের কাছে থাকা ৬০০ কোটি ডলারের জব্দকৃত ইরানি তহবিল ছাড়তে সম্মত হয়েছে।

মন্তব্যের অনুরোধে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

প্রাথমিকভাবে ২০১৮ সালে জব্দ করা ৬০০ কোটি ডলার, যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময়ের অংশ হিসেবে ২০২৩ সালে ছাড়ার কথা ছিল। কিন্তু ইরানের মিত্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তহবিলটি পুনরায় জব্দ করে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়