ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় সয়া‌বিন তেল বি‌ক্রিতে অনিয়মে ৬ প্রতিষ্ঠানে জ‌রিমানা

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১১ এপ্রিল ২০২৬  
বগুড়ায় সয়া‌বিন তেল বি‌ক্রিতে অনিয়মে ৬ প্রতিষ্ঠানে জ‌রিমানা

বগুড়ার রাজাবাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।

বগুড়ার রাজাবাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযানে মোট ৩৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, বাজা‌রে সয়াবিন তেলের মজুদ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে কি-না, তা তদারকি করা হয়। 

আরো পড়ুন:

তিনি আরো জানান, এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ না করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং লেনদেনের ভাউচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

অভিযান প‌রিচালনায় র‌্যাব এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ঢাকা/এনাম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়