ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘বাংলার লেডি সুপার স্টার’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১১ এপ্রিল ২০২৬  
‘বাংলার লেডি সুপার স্টার’ 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আলোচনার কেন্দ্রে থাকতেই অভ্যস্ত। ব্যক্তিগত জীবন, কাজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম— সব জায়গাতেই তার উপস্থিতি থাকে নজরকাড়া। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে প্রকাশ করা প্রায় ৩০ সেকেন্ডের সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

ভিডিওতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় পরীমণিকে। প্রকাশের পর মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ৪১ হাজারের বেশি এবং মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার।

ভিডিওতে তার উপস্থিতি ও সৌন্দর্যের প্রশংসা করেছেন অনেক ভক্ত-অনুরাগী। একজন ভক্ত মন্তব্যে লিখেছেন, “বাংলার লেডি সুপারস্টার।” আবার কেউ আগুনের ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। বিশেষ করে পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। এমন এক মন্তব্যের জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পরীমণি।

সর্বশেষ পরীমণিকে দেখা গেছে কলকাতার চলচ্চিত্র ‘ফেলুবক্সী’তে। বর্তমানে লীসা গাজী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন তিনি, যেখানে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়