ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিলিতে সাবেক স্বামীকে অপহরণের অভিযোগ, ১২ দিন পর উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১২ এপ্রিল ২০২৬  
হিলিতে সাবেক স্বামীকে অপহরণের অভিযোগ, ১২ দিন পর উদ্ধার

উদ্ধার হওয়া মেহের আলী।

দিনাজপুরের হিলিতে মেহের আলী নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। অপহরণের ১২ দিন পর ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা ।

আরো পড়ুন:

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হিলি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

পুলিশ জানায়, হিলি মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা মেহের আলীকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাই অপহরণ করেছে এমন অভিযোগ করেন তৃতীয় স্ত্রী। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

ওসি জাকির হোসেন বলেন, ‍“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর মেহের আলী জানান, গত ৩১ মার্চ রাত ৩টার দিকে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীসহ ছেলে-মেয়ে ও জামাই তাকে অপহরণ করে। প্রথমে তাকে জয়পুরহাটের আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পুলিশের তৎপরতা টের পেয়ে তাকে বগুড়ার একটি সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।”

তিনি জানান, উদ্ধার হওয়া মেহের আলী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন। থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়