ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১২ এপ্রিল ২০২৬  
রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু

রাজশাহীর একটি পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকের সঙ্গে কথা বলছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ।

রবিবার (১২ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর গুলগোফুর পেট্রোল পাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। 

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের পয়েন্টম্যানদের কাছে স্মার্ট ডিভাইস থাকবে। যখন কোনো যানবাহন তেল নিতে আসবে, তখন পয়েন্টম্যান যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করবেন। এই প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তেলের অপচয় বা পাচার রোধ করা সম্ভব হবে।

গ্রাহকরা পাম্পে যাওয়ার আগেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন সেখানে তেল আছে কি না। সাধারণ গ্রাহকদের এই সেবা পেতে আলাদা কোনো নিবন্ধনের ঝামেলা পোহাতে হবে না। 

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করতে এবং সাধারণ মানুষের মূল্যবান সময় বাঁচাতে আমরা এই প্রযুক্তিগত সমাধান নিয়ে এসেছি। এর ফলে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকবে না এবং গ্রাহক হয়রানি বন্ধ হবে।”

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীসহ পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়