এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ, পথে আরো চারটি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পাশাপাশি এলপিজি ও এলএনজি নিয়ে বিভিন্ন দেশ থেকে আরো কমপক্ষে চারটি জাহাজ আসার কথা রয়েছে।
রবিবার (১২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এসব তথ্য জানিয়েছেন।
বন্দর সূত্র জানায়, শনিবার রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস ক্যারেজ’ নামে দুইটি জাহাজ বন্দরের বহির্নোঙরের চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।
১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে পৌঁছবে ‘পল’। ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি বহনকারী ‘মারান গ্যাস হাইড্রা’ নামের একটি জাহাজ দেশে আসবে। ১৮ এপ্রিল এলএনজি নিয়ে বন্দরে পৌঁছবে ‘লবিটো’ নামে একটি জাহাজ।
এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ নামের আরেকটি একটি জাহাজ দেশে আসার কথা রয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন