ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজার উদ্দেশে রওনা দিচ্ছে ‘সুমুদ ফ্লোটিলা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৩, ১২ এপ্রিল ২০২৬
গাজার উদ্দেশে রওনা দিচ্ছে ‘সুমুদ ফ্লোটিলা’

গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহনকারী আরো একটি নৌবহর ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টায় রবিবার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা করতে যাচ্ছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই নৌবহরে প্রায় ৩০টি নৌকা চিকিৎসা সহায়তা ও অন্যান্য সামগ্রী বোঝাই করে ভূমধ্যসাগরীয় এই বন্দর শহর থেকে যাত্রা করার পরিকল্পনা রয়েছে। ফিলিস্তিনের পথে আরো জাহাজ এতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন:

গত অক্টোবরে একই সংস্থার একত্রিত করা প্রায় ৪০টি নৌকা অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা করেছিল। ওই সময় ইসরায়েলি সামরিক বাহিনী সেগুলোকে থামিয়ে দেয় এবং সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করে।

গাজা উপত্যকায় প্রবেশের সমস্ত পথ নিয়ন্ত্রণকারী ইসরায়েল, উপত্যকার ২০ লাখেরও বেশি বাসিন্দার জন্য সরবরাহ আটকে রাখার কথা অস্বীকার করে। তবে ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও এই অঞ্চলে পৌঁছানো সরবরাহ এখনো অপর্যাপ্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সশস্ত্র সংঘাতের সময়েও আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী রাষ্ট্রগুলো এটা নিশ্চিত করতে বাধ্য যে, মানুষ যেন নিরাপদে চিকিৎসা সেবা পেতে পারে।

ফিলিস্তিনি কর্মী এবং নৌবহরটির আয়োজক কমিটির সদস্য সাইফ আবুকেশাক বলেন, “এই মিশনের লক্ষ্য হলো একটি মানবিক করিডোর খোলা, যাতে সাহায্য সরবরাহকারী সংস্থাগুলো পৌঁছাতে পারে।”


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়