নবনির্বাচিত দুই এমপির শপথ
নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) ও মো. রেজাউল করিম বাদশা (বগুড়া-৬) শপথ গ্রহণ করেছেন।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তারা শপথ নেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদেরকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপ, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/রফিক
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন