ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৪০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৩,৩৭৫ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১২ এপ্রিল ২০২৬  
৪০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৩,৩৭৫ জন

৪০ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে তিন হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। রবিবার ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানি এ তথ্য জানিয়েছেন।

প্রেস টিভি জানিয়েছে, ইরানের জরুরি সংস্থার প্রধান মজিদ মিয়াদফার জানিয়েছেন, যুদ্ধের সময় নিহত তিন হাজার ৩৭৫ জনের মৃতদেহ কর্তৃপক্ষ শনাক্ত করেছে।

আরো পড়ুন:

মজিদ মিয়াদফার আরো জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহতদের মধ্যে অন্তত ২৫৮ জন নারী এবং ২২১ জন শিশু নিহত রয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী মোট ১৮ জন শিশুও রয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়, যা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে দেয় এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা যুদ্ধবিরতি আলোচনা বসলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়