ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

৯ পয়েন্টে এগিয়ে থেকেও সতর্ক বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১২ এপ্রিল ২০২৬  
৯ পয়েন্টে এগিয়ে থেকেও সতর্ক বার্সা

দারুণ ছন্দে থাকা বার্সেলোনা লা লিগার শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেলেও এখনই উচ্ছ্বাসে ভাসতে নারাজ কোচ হান্সি ফ্লিক। এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা ৮ ম্যাচ জয়ের ধারা বজায় রেখে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে কাতালানরা। তবে ফ্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন- “লড়াই এখনও শেষ হয়নি।”

আরো পড়ুন:

এই ডার্বিতে জোড়া গোল করেন ফেরান তোরেস, আর গোলের খাতায় নাম লেখান লামিনে ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ড। ফলে লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করে বার্সা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “৯ পয়েন্টের ব্যবধান ভালো, কিন্তু কাজ এখনও বাকি। এখনই যদি ভাবি সব শেষ, সেটাই হবে সবচেয়ে বড় ভুল। শেষ না হওয়া পর্যন্ত আমাদের সেরাটা খেলতেই হবে।”

এই ম্যাচটি ছিল ফেরান তোরেসের জন্যও বিশেষ। দীর্ঘ ১৩ ম্যাচ গোলহীন থাকার পর অবশেষে জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।

তোরেস বলেন, “ফরোয়ার্ডদের বিচার হয় গোল দিয়ে। কিছুদিন গোল পাচ্ছিলাম না। কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল। বাইরে অনেক কথা হয়, বেশিরভাগই নেতিবাচক। তবে আমি জানি, পরিশ্রম করলে ফল আসবেই।” 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়