ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১১ দিনে প্রবাসী আয় ১২২ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১২ এপ্রিল ২০২৬  
১১ দিনে প্রবাসী আয় ১২২ কোটি ডলার

এপ্রিল মাসের প্রথম ১১ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছে ১২১ কোটি ৮০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৯৮১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৪ শতাংশ বেশি।

রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাসের বেশি সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪২ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৮১ কোটি ৪০ লাখ ডলার। আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।
 

ঢাকা/নাজমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়