ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তৎপর সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৪, ১২ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তৎপর সরকার

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি সাংবাদিকদের বলেছেন, “কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে, সে বিষয়ে মালয়েশিয়া সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।”

আরো পড়ুন:

মাহদী আমিন জানান, এ বিষয়ে দুই দেশের সরকারই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। বিশেষ করে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেছে।

শ্রমিক পাঠানো কখন শুরু হবে, এ প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, “বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার চেষ্টা চলছে।”

মামলা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং অপরাধীরা আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে, নির্দোষরা পাবে ন্যায়বিচার।”

ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। মালয়েশিয়া সব শ্রম প্রেরণকারী দেশের ক্ষেত্রেই নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এজেন্সি নির্বাচন করে থাকে।

সরকারের লক্ষ্য ব্যাখ্যা করে তিনি বলেন, “স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে অভিবাসন ব্যয় কমিয়ে আনা হবে। আরো বেশি সংখ্যক কর্মীকে বিদেশে পাঠানো এবং বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার।”

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়