ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় এক মোরগের ডাক নিয়ে আলোচনা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৩, ১২ এপ্রিল ২০২৬
পাবনায় এক মোরগের ডাক নিয়ে আলোচনা

পাবনায় ফেসবুকে ছড়িয়ে পড়া এক মোরগের ভিডিও নিয়ে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। ভিডিওটি শেয়ার করে অনেকেই ক্যাপশন দিয়েছেন, মোরগ ‘আল্লাহ, আল্লাহ’ ডাকছে।

‘মোরগ আল্লাহ ডাকছে’ দাবি করা সেই ভিডিওটি রাইজিংবিডি ডটকমের হাতেও এসেছে। তবে, ভিডিওটি পর্যালোচনা মোরগের আল্লাহ ডাকের বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বাসিন্দা সাব্বির শেখ দীর্ঘদিন মোরগটি বাড়িতে লালন-পালন করেছেন। গত ৯ এপ্রিল মোরগটি জবাই করতে নিলে ‘আল্লাহ ডাকের’ বিষয়টি লক্ষ করেন বলে দাবি করেছেন। পরে তিনি স্থানীয় পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসায় মোরগটি দান করে দেন।

সাব্বির দাবি করে বলেন, “মোরগটি আল্লাহ, আল্লাহ বলে ডাকছিল। পরে জবাই বাদ দিয়ে মাদ্রাসায় দান করে দিয়েছি। তারা কী করেছে, জানি না।”

পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল ওয়াদুত বলেন, “গত বৃহস্পতিবার সাব্বির নামের একজন মোরগটি দান করেন। পরে মাদ্রাসার নৈশপ্রহরী ৫০০ টাকায় সেটি কিনে নিয়ে জবাই করে খেয়ে ফেলেছেন। তবে, মোরগের আল্লাহ ডাকের বিষয়টি তিনি জানতেন না। পরে আমরা ভিডিওতে দেখেছি।”

মোরগের আল্লাহ ডাকের বিষয়ে ইসলামে কিছু আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “সেটা আমার জানা নেই।”

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়