কুমিল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার নাঙ্গলকোটে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাকড়া বাজার এলাকার সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে প্রতিদিনের মতো কাজে যান মোস্তাফিজ। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় সেন্টারিংয়ের মালামাল খুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/রুবেল/রাজীব
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন