উৎসব আমেজে শেষ হলো ঐতিহ্যবাহী বান্নি মেলা
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেলায় এসে সন্তানকে মাটির তৈরি খেলনা কিনে দিচ্ছেন এক মা।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরানবাজারে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বান্নি মেলা। এ মেলাকে ঘিরে পুরো শায়েস্তাগঞ্জ জুড়েই ছিল উৎসবের আমেজ।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মেলায় নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে। দিনব্যাপী মেলাতে শতাধিক দোকানে পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহস্থলির সামগ্রীরও অনেক জিনিস ওঠে। চুরি-ফিতা মণ্ডামিঠাইসহ নানা খাদ্যসামগ্রীও বিক্রি হতে দেখা যায়।
মেলায় আগতরা জানান, বান্নি মেলা শুধু কেনাবেচার স্থান নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ। প্রতিবছর এই মেলার অপেক্ষায় থাকেন স্থানীয়রা। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে তারা আনন্দঘন সময় কাটান।
স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, যা এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত। ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখতে এবং আরো বড় পরিসরে মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, “দিনব্যাপী মেলাতে ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সার্বক্ষণিক মেলার চারদিক নজরদারিতে রাখা হয়। র্যাবের টহলও ছিল।”
ঢাকা/মামুন/মাসুদ
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা থমকে গেলেও হাল ছাড়ছে না পাকিস্তান